| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জয়পুরহাটের জাহেদুল আলম হিটো রাজনৈতিক উপদেষ্টার এপিএস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৬:৪৬:২২:অপরাহ্ন  |  ৪৭৫৪৬৪ বার পঠিত
জয়পুরহাটের জাহেদুল আলম হিটো রাজনৈতিক উপদেষ্টার এপিএস

জয়পুরহাট প্রতিনিধি: উপদেষ্টা রুহুল কবির রিজভীর এপিএস (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট সেক্রেটারি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহেদুল আলম হিটো।

তিনি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার জামালগঞ্জের সাবেক ছাত্রনেতা ও বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) কেন্দ্রীয় কমিটির বর্তমান যুগ্ম আহ্বায়ক।  

তার এই গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রাপ্তির পর জয়পুরহাট জেলা সহ বিভিন্ন মহলে আনন্দ ও উচ্ছ্বাস  প্রকাশ করা হয়েছে। রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীরা তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

জাহেদুল আলম হিটো ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। ছাত্ররাজনীতিতে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী সাংস্কৃতিক আন্দোলনের সঙ্গেও জড়িত রয়েছেন। সংগঠনের বিভিন্ন পর্যায়ে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে তিনি কেন্দ্রীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন।

ব্যক্তিগত জীবনে অত্যন্ত নিরহংকার ও সাদামাটা স্বভাবের মানুষ হিসেবে তিনি নেতাকর্মীদের কাছে বিশেষভাবে প্রিয়। তার এই গুণাবলি এবং সাংগঠনিক দক্ষতার কারণেই কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করতে পেরেছেন বলে নেতাকর্মীরা মনে করছেন।

তার এ নিয়োগে জয়পুরহাট জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন করে উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, তিনি নতুন দায়িত্বে থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে কাজ করে দল ও দেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

রিপোর্টার্স২৪/মিতু

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪