| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন না মানলে দায়ভার নাগরিকের, পুলিশ করবে ব্যবস্থা: আইজিপি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১৪:০৬:৩১:অপরাহ্ন  |  ৪৭২৩৯৪ বার পঠিত
ট্রাফিক আইন না মানলে দায়ভার নাগরিকের, পুলিশ করবে ব্যবস্থা: আইজিপি

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের সব ইউনিটকে নির্দেশ দেওয়া হয়েছে এই ঈদযাত্রা সুষ্ঠ ও সুন্দর করার জন্য। সব ইউনিটের পুলিশ ফোর্স সর্বোচ্চ তৎপর থাকবে। তিনি স্পষ্টভাবে বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ হবে না।

আইজিপি মঙ্গলবার সকালে রাজধানীর প্রধান প্রবেশ ও বাহির পথ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে এসব মন্তব্য করেন। তিনি জানান, প্রতিবছর ঈদ যাত্রায় যাত্রীদের দীর্ঘ সময় ধরে সড়কে বসে থাকতে হয়। অনেকে রওনা হলেও ঠিক সময়ে বাড়িতে পৌঁছাতে পারেন না। এজন্য পুলিশের পক্ষ থেকে এই বছর বিশেষ গুরুত্ব দিয়ে কার্যক্রম চলানো হচ্ছে।

আইজিপি আরও বলেন, বড় বড় বাজার এবং মোড়গুলিতে যানজটের প্রবণতা থাকে। সেগুলো দূর করতে স্থানীয় জনপ্রতিনিধি ও সুধী জনগণকে নিয়ে কাজ করা হচ্ছে। ট্রাফিক আইন মানা না হওয়া বা গাড়ি মাঝখানে রেখে যাওয়া সমস্যার প্রতিকার করার জন্য সচেতনতা ও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমরা চাই মানুষ কমন সেন্স ব্যবহার করে সড়কে চলাচল করুক।

বাস টার্মিনালকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইজিপি বলেছেন, এখানে মাদকসেবী, ছিনতাইকারীসহ বিভিন্ন ধরনের মানুষ থাকে, তাই পুলিশ সব ইউনিটের ফোর্স দিয়ে নিরাপত্তা নিশ্চিত করবে।

ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার কোনো বাস কাউন্টার থাকবে না এটি আইজিপি হিসেবে তার নির্দেশ। অবৈধ বাস কাউন্টার বন্ধ করার জন্য আইন প্রয়োগ করা হবে। তিনি বলেন, টিকিট বেশি নেওয়া হলেও অভিযোগ না করা নাগরিকের দায়িত্ব, আইন জানা একজন নাগরিকের নৈতিক ও আইনি কর্তব্য।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪