| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১২:১০:৫৬:অপরাহ্ন  |  ৪৭৪৪৮৩ বার পঠিত
সরকারি আজিজুল হক কলেজে ছাত্রদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের উদ্যোগে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক পিপি সাইফুল ইসলাম, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কে এম খায়রুল বাসার, শহর বিএনপির সাধারণ সম্পাদক মনি, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকি রিগ্যান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা এবং জেলা মৎস্য দলের সভাপতি মাইনুল হাসান বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এ সময় কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম বিপ্লব এবং সদস্য সচিব রাফিউল আল আমিন।

ইফতার মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪