| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জলমহালে পানি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ১২:০১:০২:অপরাহ্ন  |  ৫০৩২৯৭ বার পঠিত
জলমহালে পানি সংগ্রহ করতে গিয়ে যুবক নিখোঁজ

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকায় সেলুনের জন্য পানি সংগ্রহে গিয়ে  নিখোঁজ হন মাদব চন্দ্র বর্মন (৩০) নামের এক যুবক।

মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে আটটার দিকে ঘোরশ্বাব জলমহালের কামারগাঁও নামা বাজার সংলগ্ন ঘাটে পাশেই এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদব চন্দ্র বর্মন আনুমানিক ৭-৮ বছর ধরে নামা বাজার এলাকায় একটি দোকানে সেলুনের কাজ করে আসছে। রতন চন্দ্র বর্মন-বিউটি রানী বর্মণ দম্পতির দুই সন্তানের মধ্যে মাদব চন্দ্র বর্মন সবার বড়। এদিকে মাদবের রয়েছে ৫ বছর বয়সী দুটো জমজ মেয়ে সন্তান। একমাত্র সেলুনের কাজের উপার্জিত অর্থেই চলতো মাদবের সংসার। 

স্থানীয় বর্মন পাড়া প্রতক্ষ্যদর্শী এক মহিলা জানান, সকাল আটটার দিকে আমি গাঙ্গে আসি স্নান করার জন্য। এ সময় আমি গাঙ্গের মধ্যখানে দেখতে পাই একটি মানুষের মতো কালো বস্তু পানিতে ভাসছে আর ডুবছে। তৎক্ষণাৎ আমি চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেই। এসময় স্থানীয় লোকজন গাঙের পাড়ে এসে দেখে মাদবের ব্যবহৃত জুতা,দোকানের বালতি,ঝাড়ু এবং গায়ের পরিহিত ছাই রঙের শার্ট।

এ সময় উপস্থিত জনতা নৌকা নিয়ে জাল দিয়ে মাধবের খোঁজে উদ্ধার অভিযান চালায় স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাপাসিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। 

কাপাসিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, এখনও পর্যন্ত স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে মাধবের কোন সন্ধান পায়নি।ডুবুরি দল আসলেই আমর উদ্ধার অভিযানে নেমে যাবো।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪