| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৭, ২০২৬ ইং | ০৮:৫৪:২৭:পূর্বাহ্ন  |  ৪৯৯৫৯৯ বার পঠিত
ঈদ উপলক্ষে সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় বন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোনাহাট স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিন সোনাহাট স্থলবন্দরের সকল আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে সীমান্ত দিয়ে কোনো পণ্য পরিবহন বা কাস্টমস সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হবে না।

এ বিষয়ে আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম আকমল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং বন্দরের সঙ্গে জড়িত অন্যান্য সবার সুবিধার কথা বিবেচনা করে এই ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর ঈদকে কেন্দ্র করে বন্দরের কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ রাখা হয়, যাতে সংশ্লিষ্ট সবাই পরিবার-পরিজনের সঙ্গে উৎসব উদযাপন করতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত ছুটি শেষে আগামী ২৮ মার্চ থেকে সোনাহাট স্থলবন্দরের সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে। এ সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট ব্যবসায়ী, আমদানিকারক ও রপ্তানিকারকদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করে তাদের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, সোনাহাট স্থলবন্দর দিয়ে মূলত প্রতিবেশী ভারতর সঙ্গে বিভিন্ন পণ্যের আমদানি-রপ্তানি হয়ে থাকে। তাই ছুটির সময়সূচি অনুযায়ী ব্যবসায়ীদের পণ্য পরিবহন ও কাস্টমস সংক্রান্ত কার্যক্রম পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪