নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় বেলগাপুর জুলুপাড়া উপ-প্রকল্পের আওতায় ১ দশমিক ২০ কিলোমিটার বেল লতা খাল খনন কাজের উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সোমবার (১৬ মার্চ) সকাল ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বাস্তবায়িত জলবায়ু ও দুর্যোগ সহনশীল ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এ কাজের উদ্বোধন করা হয়।
প্রায় ১৫ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে খালটি খনন করা হলে প্রায় ১ হাজার ৫০টি পরিবার উপকৃত হবে। এতে প্রায় ৭৫১ হেক্টর জমিতে ফসল উৎপাদন বৃদ্ধি ও মৎস্য চাষের সম্ভাবনা বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারি টিপু এবং নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ সাইফুল ইসলাম, জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় উপকারভোগীরা।
রিপোর্টার্স২৪/এসএন