| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বরিশালে নতুন প্রশাসক শিরিন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ২১:৪১:৪৬:অপরাহ্ন  |  ৫০৪৯৫১ বার পঠিত
বরিশালে নতুন প্রশাসক শিরিন

বরিশাল প্রতিনিধি: বরিশালে সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন দায়িত্বভার গ্রহণ করেছেন। নতুন এ প্রশাসক বলেছেন, আমি প্রশাসক নয়, জনগণের সেবক হতে চাই। এজন্য সবার সহযোগিতা দরকার।

সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বরিশাল সিটি করপোরেশনের নগর অডিটোরিয়াম ভবন চত্বরের নিজ কার্যালয়ে দায়িত্ব গ্রহনের আগে সুধী সমাবেশে এসব কথা বলেন তিনি।

নতুন এ প্রশাসক বলেন, ‘সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে একটি সুন্দর সিটি করপোরেশন গড়তে চাই। তবে সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করতে হবে।’

এসময় তিনি প্রধানমন্ত্রী কর্তৃক বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের জন্য ঈদ উপহার দেয়ার কথা উল্লেখ করেন। পরে নিজ কক্ষে সিটি করপোরেশনের আগের প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহন করেন।

সেখানে আরও উপস্থিত ছিলেন বরিশালের পুলিশ কমিশনার, ডিআইজি, র‌্যাবের সিও, বিএনপির জেলা ও মহানগরের সভাপতি-সাধারণ সম্পাদকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪