নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার জীবন দশায় ঢাকা মানিকগঞ্জে খাল খননের মাধ্যমে 'খাল খননের" উদ্বোধন করেছিলেন।
দীর্ঘদিন পর তার উত্তরাধিকারী তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে অঙ্গীকার করেছিলেন, ফ্যামিলি ও কৃষি কার্ড, ইমাম- পুরোহিতদের ভাতা প্রদান এবং এই খাল খনন।
আপনারা জানেন আঙ্গুলের কালি মুছে যাবার আগেই ফ্যামিলি কার্ড সহ ইমাম ও মোয়াজ্জিনদের টাকা দেওয়া শুরু হয়েছে। আজকে আমাদের প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহালুতে খাল খনন উদ্বোধন করেছেন। এই উদ্বোধনের মাধ্যমে সারা দেশব্যাপী বিভিন্ন জেলার এমপি মন্ত্রীরা আজকে খাল খনন শুরু করছে।
উত্তর অঞ্চল সবচেয়ে বেশি খরায় জর্জরিত হয়, খরার সময় পানি থাকে না মাঠ ঘাট ফেটে যায়। এই খাল খননে দেশের মানুষের যে সারা পড়েছে আমার বিশ্বাস খরার সময় এই খালে পানি মজুদ হবে ও পানি মজুদের মাধ্যমে কৃষক ফসল উৎপাদন করতে পারবে।
তিনি নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল ২ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে ৪.৮৫ কিলোমিটার খনন কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন,নাটোর ৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর ৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন,অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের,জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।
রিপোর্টার্স২৪/মিতু