দাগনভুঞা প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, খাল খনন ও পুনঃখনন কার্যক্রমে কোনো বাধা তৈরি না করে স্থানীয়দের সহযোগিতা প্রয়োজন। মন্ত্রী বলেন, অনেক খাল দখলে থাকলেও দ্রুত সীমানা নির্ধারণ করা হবে, এরপর সমস্যা থাকলে স্থানীয় মুরব্বিদের সঙ্গে সমন্বয় করে খাল পরিষ্কার করা হবে।
সোমবার (১৬ মার্চ) ফেনীর দাগনভুঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের মিরেরপোল এলাকায় ৭ কিলোমিটার দাদনার খাল খনন কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন বাড়বে। এটি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ এবং কার্যক্রমে পাঁচটি দপ্তর অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ফেনীর জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, বিএডিসির উপ-প্রধান প্রকৌশলী মোহাম্মদ নুরনবী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিক উল্ল্যাহ, উপজেলা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রিপোর্টার্স২৪/এসএন