| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে: খসরু মাহমুদ চৌধুরী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৮:০১:২৫:অপরাহ্ন  |  ৪৭৬৬৯২ বার পঠিত
খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়বে:  খসরু মাহমুদ চৌধুরী

চট্টগ্রাম প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সহজে সেচ সুবিধা পাবেন। এতে দেশের কৃষি খাত আরও শক্তিশালী হবে।

সোমবার চট্টগ্রামের মীরসরাই উপজেলার বামনসুন্দর খাল পুনঃখনন কর্মসূচিতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মীরসরাই উপজেলা প্রশাসন ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের আয়োজনে উপজেলার মলিয়াইশ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে খাল খনন উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক খাল ভরাট হয়ে থাকায় কৃষিজমিতে পানির প্রবাহ ব্যাহত হচ্ছে। ফলে কৃষকরা সেচ সংকটে পড়ছেন এবং অনেক ক্ষেত্রে চাষাবাদও বাধাগ্রস্ত হচ্ছে। এসব সমস্যা সমাধানে সরকার সারাদেশে খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে কৃষিজমিতে পানির প্রবাহ বাড়বে, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত হবে এবং ফসল উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, কৃষিনির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর উদ্যোগ নিচ্ছেন। এতে কৃষকরা বিভিন্ন সরকারি সহায়তা ও কৃষিসেবা সহজে পেতে পারবেন। কৃষক বাঁচলে দেশ বাঁচবে—এই লক্ষ্য নিয়েই সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্য, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪