চট্টগ্রাম প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদুল ফিতর'-২৬ উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-কে দুর্ঘটনা মুক্ত করার জন্য ১৫ মার্চ (রবিবার ) সকাল ৯ টা থেকে রাত ১০ টা পর্যন্ত বিআরটিএ, চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উদ্যোগ এবং বিভাগীয় পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মোঃ মাসুদ আলমের দিকনির্দেশনায় বিআরটিএ, চট্টগ্রাম জেলা সার্কেলের সরকারি পরিচালক (ইঞ্জিনিয়ারিং) উথুয়াইনু চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের অতি ঝুঁকিপূর্ণ ৯টি বাঁকে চালকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনে জন্য প্রত্যেকটি বাঁকে সারিবদ্ধ ভাবে ৫টি করে উভয়মুখী ১০টি (৯টি বাঁকে সর্বমোট ৯০টি) করে লাল পতাকা স্থাপন করা হয়।
বাঁক গুলো হলো যথাক্রমে চুনতির শেষ সীমানায় বন্যপ্রাণী চলাচল অভয়ারণ্য সংলগ্ন বাঁক, লোহাগাড়া-চুনতির জাঙ্গালিয়া বাঁক, চুনতির ডেপুটি বাজারের আগের বাঁক, চুনতির ডেপুটি বাজারের পরের বাঁক, ফরেস্ট অফিস সংলগ্ন বাঁক, লোহাগাড়া রাজাঘাটা বাঁক, সাতকানিয়া মিঠা দিঘী সংলগ্ন বাঁক, চন্দনাইশ খানহাট পুকুর সংলগ্ন বাঁক, পটিয়ার পাইরুল মাজার সংলগ্ন বাঁক।
চট্টগ্রাম বিআরটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে, সাবধানতা অবলম্বনের সতর্কতামূলক চিহ্ন হিসেবে লাল পতাকাগুলো অতি ঝুঁকিপূর্ণ বাঁকগুলোতে বিভিন্ন জেলা থেকে কক্সবাজারে আগত চালকদেরকে অধিক সতর্কতা ও সাবধানতা অবলম্বনে সহায়তা ও সচেতন করবে।

রিপোর্টার্স২৪/এসএন