বগুড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে রোটারি ক্লাব অব বগুড়ার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) দুপুর ১২টায় বগুড়া শহরের দত্তবাড়ী এলাকায় জামিল শপিং সেন্টারের মামদুদুর রহমান হলে রোটারি ভেন্যুতে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ক্লাব প্রেসিডেন্ট রোটা. মো. রেজাউল হকের সভাপতিত্বে এবং ঈদ সামগ্রী বিতরণ কমিটির চেয়ারম্যান রোটা. এম এম রুবেল তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সেক্রেটারি রোটা. মো. নবিউল ইসলাম নয়ন, পাস্ট প্রেসিডেন্ট রোটা. রেজাউল হাসান রানু, পাস্ট প্রেসিডেন্ট রোটা. এম এ জিন্নাহ, পাস্ট প্রেসিডেন্ট রোটা. আব্দুল ওয়াহাব তারেক, পাস্ট প্রেসিডেন্ট রোটা. প্রকৌশলী মো. সাহাবুদ্দীন সৈকত, পাস্ট প্রেসিডেন্ট রোটা. ডা. মো. মুনছুর রহমান, ভাইস প্রেসিডেন্ট রোটা. মো. রফিকুল ইসলাম বুলবুল, ভাইস প্রেসিডেন্ট রোটা. শাহ মো. মাহমুদুর রহমান জনি, ভাইস প্রেসিডেন্ট রোটা. সানাউল হক দুলাল, ডিরেক্টর রোটা. কামাল ইনেনু টিংকু, সার্জেন্ট অ্যাট আর্মস রোটা. আখতারুল ইসলাম আখতার, রোটা. নুর আলম, রোটা. সঞ্জীব প্রসাদ জয়সোয়াল, রোটা. চন্দন কুমার রায়, রোটার্যাক্ট ক্লাব অব বগুড়ার রোটার্যাক্ট তৌফিক চৌধুরী ও রোটার্যাক্ট মারুফ ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৩০০ প্যাকেট ঈদ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে সুগন্ধি পোলাও চাল, ভাতের চাল, সয়াবিন তেল, সেমাই, চিনি, কিসমিস, গরম মসলা, মসুর ডাল, পেঁয়াজ ও দুধ ছিল।
রিপোর্টার্স২৪/এসএন