| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুখাদ্য ও মুড়িতে ভেজাল পাওয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৬:২৯:২২:অপরাহ্ন  |  ৪৭২২৩১ বার পঠিত
শিশুখাদ্য ও মুড়িতে ভেজাল পাওয়ায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর শহরের বাণিজ্যিক এলাকা পুরান বাজারে শিশুখাদ্যে ভেজাল ও অপরিশোধিত লবণ দিয়ে মুড়ি তৈরির দায়ে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) দুপুরে নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অনুমোদনবিহীন, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন শিশুখাদ্য বিক্রয় ও সংরক্ষণের অপরাধে তপদার স্টোরের মালিককে ১০ হাজার টাকা এবং মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার ও প্যাকেজিংয়ের স্থান যথাযথ না হওয়ায় বরকত ভান্ডারের মালিককে ৫ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

এ সময় অনুমোদনহীন ক্ষতিকর রং দিয়ে তৈরি করা শিশুখাদ্য ধ্বংস করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪