| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিএমপি'র নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৫:৫৯:৫৬:অপরাহ্ন  |  ৫০১৩৩১ বার পঠিত
সিএমপি'র নতুন কমিশনার হাসান মোঃ শওকত আলী ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মুনিরুজ্জামান

চট্টগ্রাম প্রতিনিধি: পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি মো. মুনিরুজ্জামানকে বাংলাদেশ পুলিশ-এর চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস) হাসান মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে চট্টগ্রাম রেঞ্জের বিদায়ী ডিআইজি মো. আহসান হাবিব পলাশকে পদোন্নতি দিয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিদায়ী কমিশনার হাসিব আজিজকে পদোন্নতি দিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এ অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪