| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইল পৌরসভা কক্ষে দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বসবাস

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৬, ২০২৬ ইং | ১৫:৩৬:৪০:অপরাহ্ন  |  ৪৭৭৮৫৩ বার পঠিত
নড়াইল পৌরসভা কক্ষে দুই  ঊর্ধ্বতন কর্মকর্তার বসবাস

নড়াইল প্রতিনিধি: নড়াইল পৌরসভার গেস্ট হাউজের একাধিক কক্ষ দখল করে বসবাস করার অভিযোগ উঠেছে নড়াইল পৌরসভার দুই ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে। 

জানা গেছে, গেস্ট হাউজের একাধিক কক্ষ দখল করে সেখানে বসবাস করছেন নড়াইল পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালাম ২০২৫ সালের ১৮ আগস্টে নড়াইল পৌরসভায় যোগদান করেন। এরপর থেকেই তিনি গেস্ট হাউজের কক্ষ দখল করে বসবাস করছেন। অপরদিকে পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম ২০২৫ সালের এপ্রিলে যোগদান করেন তারপর থেকে তিনি ও এখানে বসবাস করছেন। বিভিন্ন মাধ্যমে জানা গেছে, এই দুই কর্মকর্তা বিনামূল্যে নড়াইল পৌরসভার গেস্ট হাউজের কক্ষ দখল করে থাকেন। পাশাপাশি বেতনের সাথে বাসা ভাড়া বাবদ টাকা উঠিয়ে নেন।

এ বিষয়ে নড়াইল পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি নড়াইল পৌরসভায় থাকিনা। মাঝে মাঝে অফিসের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন আমার জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে রাত্রিযাপন করি। অপরদিকে, নির্বাহী প্রকৌশলী শেখ আবুল কালামের কাছে জানতে চাইলে তিনি পৌর প্রশাসকের সাথে কথা বলেন বলে রুম থেকে বের হয়ে যান।

এবিষয়ে জানতে নড়াইল পৌরসভায় যেয়ে প্রশাসক জুলিয়া শুকায়নাকে পাওয়া যায়নি। এমনকি তার ব্যবহারিত মুঠোফোনে একাধিক বার ফোন দিলেও তিনি সেটি রিসিভ করেননি।

রিপোর্টার্স২৪/মিতু  


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪