| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় উপনির্বাচনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা গ্রহণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ২০:৫২:৫১:অপরাহ্ন  |  ৫০৩১১৩ বার পঠিত
বগুড়ায় উপনির্বাচনে জামায়াত প্রার্থীর দাঁড়িপাল্লা গ্রহণ

বগুড়া প্রতিনিধি: বগুড়া সদর-৬ আসনের উপনির্বাচনে রবিবার বেলা ১১টায় জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: ফজলুল করিম নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করেন।

এ সময় উপস্থিত থেকে প্রতীক গ্রহণ করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও শহর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল। এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া-৬ সদর আসনের নির্বাচন পরিচালক ও শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হাকিম সরকার, সেলিম রেজা, নামিরুল হক জর্জিস প্রমুখ।

পরবর্তীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদুর রহমান সোহেল বলেন, নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই দাঁড়িপাল্লা বিজয়ী হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪