বগুড়া প্রতিনিধি: সরকারি আজিজুল হক কলেজের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী উপহার প্রদান করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা।
রোববার (১৫ মার্চ) ছাত্রশিবির কলেজ শাখার সেক্রেটারি সাকিব তামিমের সঞ্চালনায় প্রোগ্রামের সভাপতিত্ব করেন কলেজ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক আবির হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জনা যায়, প্রায় দেড় শতাধিক কর্মচারীর মাঝে এ উপহার প্রদান করা হয়।।
রিপোর্টার্স২৪/মিতু