| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৮:১২:৪৮:অপরাহ্ন  |  ৪৮৩৭১৯ বার পঠিত
ফকিরহাটে পিকআপের চাপায় পথচারী নিহত

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা-এ রবিবার খুলনা-ঢাকা মহাসড়কের টাউন–নওয়াপাড়া মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের এক পথচারী নিহত হয়েছেন।

নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, বাদল রায় চৌধুরী মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা আহত বাদলকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পুলিশ পিকআপ ভ্যানটি শনাক্ত করে আটক করার চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪