| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে হলুদ চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৭:০৪:৩৩:অপরাহ্ন  |  ৫০৭৪২১ বার পঠিত
শেরপুরে হলুদ চাষীদের মাঝে বীজ ও সার বিতরণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার ২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে হলুদের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে ২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

রোববার ( ১৫মার্চ) বেলা তিন ঘটিকায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শেরপুর সদর উপজেলা নির্বাহী মাহবুবা হক এর উপস্থিতিতে ২০জন কৃষককে ২০ শতক জমির জন্য ১শত কেজি হলুদের বীজ,৫ কেজি রাসায়নিক সার ,৫ কেজি ডিএপি ও ৫ কেজিএমপিও সার প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু এছাড়াও উপস্থিত ছিলেন  কৃষি সম্প্রসারন অফিসার আনোযার হোসেন,ফরহাদ হোসেন আকন্দ উপজেলা পল্লী উন্নয়ন  কর্মকর্তা ,  উপজেলা মৎস্য কর্মকর্তা, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ,উপজেলা সমাজসেবা অফিসার ।

প্রধান অতিথির বক্তব্যে শেরপুর সদর উপজেলা নির্বাহী মাহবুবা হক বলেন, কৃষিকে লাভজনক খাতে রূপান্তর করতে হলে মাঠপর্যায়ে বাস্তব সহায়তা বাড়াতে হবে। হলুদসহ উচ্চমূল্যের ফসল চাষে কৃষকদের এগিয়ে আসতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু জানান, নির্বাচিত প্রতিটি কৃষককে ২০ শতাংশ জমিতে চাষের জন্য ১০০ কেজি হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি সম্ভব উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রণোদনা কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪