| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাতশত সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রকাশ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৫:১৭:৪৭:অপরাহ্ন  |  ৪৮৯৩৭৮ বার পঠিত
সাতশত সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রকাশ

চট্টগ্রাম প্রতিনিধি: প্রায় সাতশত সাংবাদিকের অভূতপূর্ব ঐক্য প্রকাশ পেল চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে। 

শনিবার (১৪ মার্চ) চট্টগ্রামের অন্যতম বৃহৎ কনভেনশন সেন্টার আইসিসি(ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার) এ এই দোয়া ও ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয়। 

একে ঘিরে প্রশাসন তৈরি করে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। এর যৌক্তিক কারণও ছিল। এই ইফতার মাহফিলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গত তিন/চারদিন ধরে টানা নানা অপপ্রচার করে স্ট্যাটাস লক্ষ্য করা গেছে। 

তবে প্রশাসনের সতর্কতায় অঘটন পেরিয়ে সফল শান্তিপূর্ণ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। এতে ক্ষমতাসীন বিএনপি ও বিরোধী জোট এনসিপি নেতৃবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেন।

ইফতার ও দোয়া মাহফিলটিতে চট্টগ্রামের মিডিয়া পাড়া এলাকার সংসদীয় আসন (কোতোয়ালী-বাকলিয়া)'র এমপি, সাবেক ছাত্রনেতা আবু সুফিয়ান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি চট্টগ্রামের সাংবাদিকদের বিবদমান সংকট অচিরেই সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

আয়োজনে চট্টগ্রামের চারটি পত্রিকার সম্পাদক বিশেষ অতিথি হিসেবে অংশ নেন। তাঁরা হলেন - দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন, নয়াবাংলা সম্পাদক এনায়েত উল্লাহ হিরু, চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ ওমর ফারুক।

অতিথিদের বরণ করে নেন ৫ আগস্ট এর পূর্বেই চট্টগ্রাম প্রেসক্লাবের নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা সালাউদ্দিন মোহাম্মদ রেজা এবং ৫ আগস্ট পরবর্তীতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের  নির্বাচিত সভাপতি, পেশাজীবী নাগরিক সংগঠক ও মুক্তিযোদ্ধার সন্তান রিয়াজ হায়দার চৌধুরী।

সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত এই দোয়া মাহফিল ও ইফতারে শুরুতেই ইতোমধ্যে নিহত সকল সাংবাদিকদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের-বিএফইউজে সহসভাপতি শহীদ উল আলম, বিএফইউজে যুগ্ম সম্পাদক মহসীন কাজী, বিএফইউজে নির্বাহী সদস্য আজহার মাহমুদ, চট্টগ্রাম সাংবাদিক হাউজিং সোসাইটির চেয়ারম্যান খোরশেদ আলম, সম্পাদক যীশু রায় চৌধুরী, সিজেকেএসের সাবেক সহ-সভাপতি হাফিজ উদ্দিন।

অতিথি হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম, আবুল হাসেম বক্কর, সাবেক পিপি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, এনসিপি নেতা জুবায়ের, নাগরিক ঐক্যের স্বপন মজুমদার ও গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি , মহানর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহেদ । 

চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে ধন্যবাদ বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের-সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী । 

প্রাক্তন নেতাদের মধ্যে বক্তব্য রাখেন সিইউজে সাবেক সভাপতি অঞ্জন সেন, এম নাসিরুল হক, মোস্তাক আহাম্মদ, নাজিম উদ্দিন শ্যামল, মোহাম্মদ আলী, তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি কলিম সরওয়ার, সাবেক সাধারণ সম্পাদক ফারুক ইকবাল, সিইউজে সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, আসিফ সিরাজ, ম শামসুল ইসলাম ।

নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিইউজে সিনিয়র সভাপতি স.ম ইব্রাহিম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সহ-সভাপতি মনজুর কাদের মঞ্জু, সিইউজে সহ-সভাপতি সাইদুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক শহীদুল্লাহ শাহরিয়ার, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক খোরশেদুল আলম শামীম, কার্যকরী সদস্য মোয়াজ্জেমুল হক, জসীম উদ্দিন চৌধুরী সবুজ, বীর মুক্তিযোদ্ধা মঞ্জুরুল আলম মঞ্জু, সিইউজে যুগ্ম সম্পাদক মো. ওমর ফারুক, অর্থ সম্পাদক সোহেল সরওয়ার, সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজেশ চক্রবর্তী, চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব,  বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মিয়া আলতাফ। 

অনন্য সুন্দর এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন- সিএমইউজে'র নেতৃবৃন্দও। সিএমইউজে'র সাবেক সাধারণ সম্পাদক কাশেম মাহমুদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সদস্য ইয়াকুব আলী মনি, ফরহাদ চৌধুরী, শামসুল আলম টগর প্রমুখের প্রাণবন্ত উপস্থিতি ছিল লক্ষণীয়।

উপস্থিত ছিলেন দৈনিক নয়াবাংলার ব্যবস্থাপনা সম্পাদক বি এম মনজুর এলাহী, সাপ্তাহিক চট্টলার সাবেক সম্পাদক জিএম শাহাবুদ্দিন,  বীর চট্টগ্রাম মঞ্চের নির্বাহী সম্পাদক সৈয়দ কামরুল হাবীব, সিনিয়র সাংবাদিক নিজাম উদ্দিন, এজেড এম হায়দার, ড. সৈয়দ আবদুল ওয়াজেদ, কামরুল হাসান বাদল, একেএম কামরুল ইসলাম, দেবপ্রসাদ দাস দেবু, প্রদীপ দেওয়ানজি, জুবায়ের সিদ্দিকী, রশীদ মামুন, পূর্বকোণের চীফ রিপোর্টার সাইফুল আলম, প্রথম আলোর হেড অব নিউজ আশরাফ রুবেল, মাসুদ মিলাদ, হাসান নাসির, ব্যুরো প্রধানদের মধ্যে আমাদের সময়ের হামিদ উল্লাহ,  ইন্ডিপেনডেন্ট টিভির আলমগীর সবুজ, খবরের কাগজের ইফতেখারুল ইসলাম, সমকালের সরওয়ার সুমন, ডেইলি স্টারের সাবেক ব্যুরো প্রধান শিমুল নজরুল, চট্টগ্রাম ইনচার্জ দ্বৈপায়ন বড়ুয়া রনি, এফ এম মিজানুর রহমান, বণিক বার্তার ব্যুরো প্রধান রাশেদুল হক চৌধুরী, গাজী টিভির অনিন্দ্র টিটু, বিডি নিউজের মিন্টু চৌধুরী, এখন টিভির ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ, দেশ রূপান্তরের ব্যুরো প্রধান ভুইয়া নজরুল, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, পতাকা নিউজ এর নির্বাহী সম্পাদক এস এম রানা, মাছরাঙ্গা টিভির নাজমুল আলম সাদেকী, চ্যানেল নাইন এর পূরবী দাশ, এশিয়ান টিভি'র সারোয়ার আমিন বাবু, সিনিয়র সাংবাদিক ও সিইউজের দৈনিক পূর্বকোণ এর সাবেক ইউনিট প্রধান মিহরাজ রায়হান, সিইউজের সাবেক অর্থ সম্পাদক কাসেম শাহ, সিনিয়র সাংবাদিক আসিফ সিদ্দিকী, সাংবাদিক হাউজিং সোসাইটির সাবেক সেক্রেটারি আবিদ হোসেন, সিনিয়র সাংবাদিক জুবায়ের সিদ্দিকী, আদালত অঙ্গনের সাংবাদিক প্রতিনিধি এডভোকেট মোস্তফা ইমরান সোহেল, সিইউজের এর প্রাক্তন ইউনিট চীফ বাবুল চৌধুরী, প্রেসক্লাবের প্রাক্তন অর্থ সম্পাদক তাপস বড়ুয়া রুমু, দৈনিক পূর্বদেশের ইউনিট প্রধান জীবক বড়ুয়া, টিভি ইউনিটের প্রধান তৌহিদুল আলম প্রমুখ ।  

উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ গবেষক সিনিয়র সাংবাদিক মুহাম্মদ শামসুল হক ও জামাল উদ্দিন, লেখক সাংবাদিক অনুপ খাস্তগীর, স্লোগান সম্পাদক মোঃ জহির, চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মা, চাটগাঁর বাণী সম্পাদক মোহাম্মদ ইউসুফ, দৈনিক ইনফো বাংলার সম্পাদক কল্যাণ চক্রবর্তী, সিনিয়র সাংবাদিক শতদল বড়ুয়া, এস এম রানা, রেজাউল করিম, জামাল উদ্দিন ইউসুফ, রোকসারুল ইসলাম, কামাল উদ্দিন খোকন, শতদল বড়ুয়া, রঞ্জিত দে, প্রভাত বড়ুয়া, বিপুল বড়ুয়া, আলাউদ্দিন হোসেন দুলাল, দেশ বার্তার সিনিয়র রিপোর্টার আশরাফ আহমেদ,শৈবল আচার্য, রেজা মোজাম্মেল, বিশু রায় চৌধুরী, চৌধুরী আহসান খুররম, সাইমন চুমুক, আমিন মুন্না, রাজিব বড়ুয়া, আজিজুল কদির, গোলাম শরীফ টিটু, মোঃ শহিদুল ইসলাম, মিহির কে চক্রবর্তী, অনুপম বড়ুয়া, আব্দুল হান্নান কাজল, শফিকুল ইসলাম, বিপ্লব পার্থ, বাসু দেব, সাইমন, রনি দে, রঞ্জিত শীল, কাজি হাবিব, সুরঞ্জিত শীল প্রমুখ। 

উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটরস এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়েস, সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন সিদ্দিকী, চিত্রশিল্পী শওকত জাহান, তরুণ রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা আহমেদ রহিম চৌধুরী, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ, সূর্য গিরি আশ্রম শাখার প্রতিষ্ঠাতা ডাঃ বরুণ কুমার আচার্য্য বলাই, তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, ইফতেখার জাবেদ, তরুণ লেখক রাজিব রাহুল, কাজি গোফরান, রাজু চৌধুরী, রাজিব চক্রবর্তী, আসিফ ইকবাল, সুকান্ত আচার্য, রাজিব মজুমদার প্রমুখ।

প্রধান অতিথি চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজের মধ্যে বর্তমানে যে সমস্যা বিরাজ করছে, সেগুলো আমরা আলাপ-আলোচনার মাধ্যমে এবং আইনের ভিত্তিতে সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করবো। কারণ চট্টগ্রামে আন্দোলন থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সাংবাদিক বন্ধুরা আমাদের সঙ্গে সবসময় পাশে ছিলেন। সাংবাদিকদের এই সমস্যা দ্রুত সমাধান করা হবে। 

সভায় বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক বলেন, রমজান মাস আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। এই মাস আমাদেরকে সংযম, সহনশীলতা, মানবিকতা ও একে অপরের প্রতি সহমর্মিতা শেখায়। পারস্পরিক সম্মান, সহাবস্থান ও সৌহার্য্যই আমাদের সমাজকে আরও শক্তিশালী ও সুন্দর করে তুলতে পারে। 

দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন বলেন, আজকের মিলনমেলা সাংবাদিকদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের প্রতিফলন ঘটিয়েছে। যা আগামীতে আরও দৃঢ করবে বলে আশা রাখছি। চট্টগ্রামের উন্নয়ন ও সমৃদ্ধির ক্ষেত্রে এই ভ্রাতৃত্ববোধ গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। 

এনসিপি নেতা জুবায়ের বলেন, চট্টগ্রামের সাংবাদিক সমাজ ভবিষ্যতে সাংবাদিকতাকে আরও শক্তিশালী ও দায়িত্বশীল অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। সাংবাদিকতা যেন সত্যিকার অর্থেই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারে- এই প্রত্যাশা আমাদের সবার।

সভাপতির বক্তব্য চট্টগ্রাম প্রেস ক্লাব সভাপতি সালাউদ্দিন রেজা সবার উপস্থিতির জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন,  গণমাধ্যম দখলদারিত্বের বিষয় নয়।  ক্লাব ইউনিয়ন বা  গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোতে ভিন্ন মত থাকবেই। ভিন্ন মত যাতে বিদ্বেষ তৈরি না করে সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন -সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী স্বাগতিক বক্তব্যে সংবাদপত্র গুলোর সম্পাদক সহ সমবেত অতিথি, প্রেস ক্লাব, সাংবাদিক ইউনিয়নের বর্তমান ও প্রাক্তন নেতৃবৃন্দ ছাড়াও বিএফইউজে, চট্টগ্রাম ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন,  বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, টেলিভিশন জার্নালিস্ট এলায়েন্স, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন দৈনিক পত্রিকা ও টেলিভিশন এবং অনলাইন  মাধ্যম পরিবারগুলোর কর্মরত সাংবাদিকদের উপস্থিতির জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, এই ঐক্যই আমাদের গণমাধ্যমের সামগ্রিক মুক্তির পথ।

২৪ এর ৫ আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে ও প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত কমিটির যৌথ উদ্যোগে এই ইফতার মাহফিলে যে ঐক্য প্রকাশ পেল, তা'ই চট্টগ্রামের গণমাধ্যমের সার্বিক 'মুক্তির পথরেখা' বলে মন্তব্য করেছেন বিশিষ্টজনেরা। বলছেন-" পেশাদারিত্বের এই বন্ধন ছিন্ন করা অসম্ভব"।


এই আয়োজন এর গুরুত্ব, বিশেষ করে ২৪ এর সরকার পতন পরবর্তী বর্তমান সময়ে এসে প্রেসক্লাব জিম্মিমুক্তির ইস্যুতে এমন ইফতার ও দোয়া মাহফিলের আবহে মেলবন্ধনকে অনেকেই বেশ তাৎপর্যপূর্ণ ভাবছেন।এদিকে সাতশ সাংবাদিকের আলোচিত এই ইফতারকে ঘিরে গণমাধ্যম অঙ্গনে যেমন আলোচনা তুঙ্গে, তেমনি সামাজিক মাধ্যমও ভাসছে প্রশংসায়।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪