| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের হেলপার নিহত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১৫:০৩:৪৭:অপরাহ্ন  |  ৪৮২৮৩৪ বার পঠিত
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের হেলপার নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে আলুবোঝাই একটি ট্রাক খাদে পড়ে সজিব (২৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কামালদিয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজিব নাটোরের বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। তিনি ট্রাক চালকের সহকারী (হেলপার) হিসেবে কাজ করতেন। 

তবে দুর্ঘটনার সময় তিনিই ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা গেছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান জানান, নাটোর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ঢাকা মেট্রো–ট ২২-৭১৭০ নম্বরের আলুবোঝাই ট্রাকটি রাজবাড়ীর কামালদিয়ায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।  

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের নিচে চাপা পড়া সজিবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪