| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন: দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১১:৩৩:৪২:পূর্বাহ্ন  |  ৫০৩৭৬৪ বার পঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন: দ্বিতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় সংসদ ভবনের অধিবেশন কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

সংসদের কার্যসূচি অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়।

অধিবেশনের শুরুতে দেওয়া রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে রোববার থেকেই রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। প্রথম দিনের কার্যক্রম শেষে অধিবেশন মুলতবি করে রোববার পর্যন্ত স্থগিত রাখা হয়।

সংসদের চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ, ধন্যবাদ প্রস্তাবের আলোচনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়ে সংসদ সদস্যদের বক্তব্য উপস্থাপনের কথা রয়েছে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪