| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৬:৩৭:৪৬:পূর্বাহ্ন  |  ৫২১৫২৬ বার পঠিত
সিআরএফের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন  হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকাল ৪টায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেলে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি কাজী আবুল মনসুরের সভাপতিত্বে  প্রচার ও প্রকাশনা সম্পাদক সরোজ আহমেদের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ,  সিআরএফের সিনিয়র সহ-সভাপতি আলীউর রহমান, সহসভাপতি হাসান মুকুল, নির্বাহী সদস্য সজল চৌধুরী, মোহন মিন্টু, অর্থ সম্পাদক সাইফুল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, দপ্তর সম্পাদক মো. হাসান মুরাদ, সদস্য নুর মোহাম্মদ রানা ও রোজি চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে ফোরামের সদস্যদের উদ্দেশ্যে  কাজী আবুল মনসুর বলেন, ফোরামের সদস্যদের জন্য আবাসন প্রকল্প গ্রহণের চেষ্টা অব্যাহত রয়েছে। চট্টগ্রাম  রিপোর্টার্স ফোরাম স্বচ্ছতার সাথে কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের মান উন্নয়নে ফোরাম সর্বদা সচেষ্ট। সবার সম্মিলিত প্রচেষ্টায় সকল উদ্যোগ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪