ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ-কোটচাঁদপুর সড়কের কাশিপুর ব্রিজের নিকট থেকে ৩২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) ঝিনাইদহ ক্যাম্পের সদস্যরা। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল অভিযানে নেমে পরিত্যক্ত অবস্থায় ফেনসিডিলগুলো জব্দ করে।
র্যাব-৬ এর এএসপি মেহেদী ইমরান সিদ্দিকী জানান, মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেনসিডিল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।
র্যাব জানিয়েছে, এ ঘটনায় জড়িত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
রিপোর্টার্স২৪/বাবি