| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৫:৩৬:২২:পূর্বাহ্ন  |  ৫০৯৯৮৫ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান

শেরপুর প্রতিনিধি: শেরপুর পৌরসভা শনিবার (১৪ মার্চ) ডেঙ্গুর প্রাদুর্ভাব রোধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে। শহরের রাজবল্লভপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ। তিনি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার গুরুত্বের ওপর জোর দিয়ে আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান।

অভিযানকালে পৌর প্রশাসক আরিফা সিদ্দিকার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এ সময় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই অভিযান এলাকার মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন করার পাশাপাশি শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্য নিয়ে পরিচালিত হয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪