| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর নকলায় মোবাইল নিয়ে ঝগড়ায় কিশোর খুন

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ০৫:১৯:৫৪:পূর্বাহ্ন  |  ৫২৮৩১৩ বার পঠিত
শেরপুর নকলায় মোবাইল নিয়ে ঝগড়ায় কিশোর খুন

শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় মোবাইল হারানোর ঘটনায় সজীব (১৪) নামে এক কিশোরকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গুরুতর অবস্থায় চারদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর শনিবার (১৪ মার্চ) বিকেল ৪টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত সজীব উপজেলার ৭নং টালকি ইউনিয়নের বিবিরচর গ্রামের ফারহানের একমাত্র ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে রিয়াজ উদ্দিনের ছেলে রিফাতসহ ৩-৪ জন সজীবকে বাড়ি থেকে আড্ডা দেওয়ার কথা বলে ডেকে নেয়। পরে মোবাইল হারানোর বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে সজীবের ওপর হামলা চালানো হয়। হামলায় তার শরীর থেকে কলিজার একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে আইসিইউতে চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

সজীবের মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করেছে। মৃত কিশোরের মা কান্না করে বলেন, “আমার সজীবরে নিয়া যাইতাছিগা, তোমরা সবাই দেখবার লাইগা আসো, আর ফোন দিও না।”

স্থানীয় নেতারা এবং ব্যবসায়ী সমাজে এমন নৃশংস ঘটনার পেছনে সামাজিক ও পারিবারিক অবক্ষয় দায়ী উল্লেখ করেছেন। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিপন চন্দ্র গোপ জানান, ঘটনার পর ১১ মার্চ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নকলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪