| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৯:৫৬:০৪:অপরাহ্ন  |  ৫৩৩৩১৭ বার পঠিত
আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল

মানিকগঞ্জ প্রতিনিধি: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মায়ের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) মানিকগঞ্জ পৌর এলাকার বনগ্রাম জামে মসজিদে এ দোয়া মাহফিল ও মুসল্লিদের মাঝে ইফতার বিতরণের আয়োজন করেন বিএনপি নেতা মাওলানা হারুনুর রশিদ রাহমানী।

তিনি মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সৌদি আরবস্থ মানিকগঞ্জ জেলা বিএনপির কেন্দ্রীয় কমিটির সভাপতি।

মাওলানা হারুনুর রশিদ রাহমানী মুসল্লিদের সাথে ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, পবিত্র রমজান মাসে মুসল্লিদের সঙ্গে ইফতার ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ রয়েছে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পবিত্র রমজান শুরু হওয়ার পর থেকেই জেলার বিভিন্ন এলাকার মসজিদে তার অর্থায়নে মুসল্লিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে। প্রতিদিনই কোনো না কোনো মসজিদে এ কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় স্থানীয় মুসল্লি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪