| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৯:১১:৩২:অপরাহ্ন  |  ৫০৫৭৪৪ বার পঠিত
পল্লীকবি জসীমউদ্দীনের ৫০ তম মৃত্যুবার্ষিকী পালিত

ফরিদপুর প্রতিনিধি: ফ‌রিদপু‌রে নানা কর্মসূ‌চি‌তে পল্লী কবি জসীমউদ্ দীন এর ৫০ তম মৃত্যুবার্ষিকী পা‌লিত হয়েছে।

ফ‌রিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউ‌ন্ডেশ‌নের যৌথ উ‌দ্যো‌গে শ‌নিবার(১৪ মার্চ ) শহরত‌লির গো‌বিন্দপু‌রে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, আ‌লোচনাসভা, দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, জেলা পুলিশ ‌, জসীম ফাউন্ডেশন, ফরিদপুর প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, ফরিদপুর সাহিত্য পরিষদ এবং আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বি‌ভিন্ন সামা‌জিক ও সাংস্কৃ‌তিক সংগঠন।

ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল‌্যার সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব‌্য দেন, অধ‌্যাপক এম এ সামাদ, মফিজ ইমাম মিলন, ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইউম জঙ্গি প্রমুখ।

বক্তারা বলেন, পল্লীকবি জসীমউদ্ দী‌নের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হ‌তে পা‌রে।।

তাঁর লেখা থেকে গ্রামীণ জীবন, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ সম্পর্কে আমা‌দের শেখার রয়েছে। তাই নতুন প্রজন্মকে কবির জীবন ও কর্ম থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা।

সভায় জানানো হয়, ‘মৃত্যুঞ্জয় কবি’ নামে একটি স্মারক গ্রন্থ প্রকাশের প্রস্তুতি চলছে। এতে নতুন প্রজন্ম পল্লীকবি জসীমউদ্ দীন সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাবে।

শেষ প‌র্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আনছার উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আব্দুল আউয়াল। অনুষ্ঠা‌নে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিক,সাংস্কৃ‌তিক কর্মী ও শিক্ষার্থীসহ বি‌ভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪