ঝিনাইদহ প্রতিনিধি: জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির মাসিক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ঝিনাইদহ শহরের ঢাকা কমিটির সেন্টারে এ আয়োজন করা হয়।
ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনারুল ইসলাম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী অ্যাডভোকেট এম এ মজিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি জাহিদুল ইসলাম, ঝিনাইদহ ক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সহ-সভাপতি এম রবিউল ইসলাম রবি, জেলা দোকান মালিক সমিতির নেতা আলমগীর হোসেন, আজিজুল ইসলাম সান্ডি ও আব্দুল কুদ্দুসসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক খান মিঠু।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি এম এ মজিদ আনারুল ইসলাম বাদশাকে সভাপতি এবং মনিরুজ্জামান খান মিঠুকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।
রিপোর্টার্স২৪/এসএন