| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৬:৩৩:৫৯:অপরাহ্ন  |  ৫৩৫৭৬২ বার পঠিত
স্বাধীনতা দিবস উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নড়াইলে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় জেলা সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা ছড়িয়ে দিতে এবং তাদের সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক মো. মনিরুজ্জামান। তিনি আরও জানান, নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত তাৎপর্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। শিশুদের আঁকা প্রতিটি ছবিতে দেশপ্রেমের প্রতিফলন ঘটেছে। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও সার্থক করে তুলেছে।

শিশুশ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা কয়েকটি বিভাগে এ প্রতিযোগিতায় অংশ নেয়। মূলধারার শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিবন্ধী শিশুরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের রং-তুলিতে স্বাধীনতার রূপ ফুটিয়ে তোলে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪