| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপরিবহনের তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৬:৩২:৫২:অপরাহ্ন  |  ৫০৮২৪৫ বার পঠিত
গণপরিবহনের তেলের রেশনিং তুলে নেওয়ার ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জ্বালানি সংকটের মধ্যে গণপরিবহনের জন্য তেল সরবরাহে চালু করা রেশনিং পদ্ধতি তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, গণপরিবহনের জন্য জ্বালানি তেলের সরবরাহে আর কোনো সীমা থাকবে না।শনিবার (১৪ মার্চ) রাজধানীর গুলিস্থান এলাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, দূরপাল্লা ও গণপরিবহনের ক্ষেত্রে তেলের রেশনিং আজ (শনিবার) রাত থেকেই তুলে নেওয়া হচ্ছে। রাত থেকে বাসসহ গণপরিবহন পর্যাপ্ত তেল পাবে।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে দেশে জ্বালানি সরবরাহে সাময়িক জটিলতা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে গত ৬ মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) ফিলিং স্টেশন থেকে যানবাহনে তেল সরবরাহে সীমা নির্ধারণ করে।

সেই নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ ২ লিটার পেট্রল বা অকটেন নেওয়ার সুযোগ ছিল। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে দিনে সর্বোচ্চ ১০ লিটার তেল নেওয়া যাচ্ছিল।

এ ছাড়া স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ও মাইক্রোবাস দিনে ২০ থেকে ২৫ লিটার তেল পেত। পিকআপ বা লোকাল বাসের জন্য দৈনিক ৭০ থেকে ৮০ লিটার ডিজেল বরাদ্দ ছিল। দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কনটেইনার ট্রাক প্রতিদিন ২০০ থেকে ২২০ লিটার তেল নিতে পারত।

তবে নতুন সিদ্ধান্তে গণপরিবহনের ক্ষেত্রে সীমা তুলে দেওয়া হলেও ব্যক্তিগত যানবাহনের তেল সরবরাহের বিষয়ে এখনো কোনো নতুন নির্দেশনা দেওয়া হয়নি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪