| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নতুন ইতিহাস গড়লেন মেসি

reporter
  • আপডেট টাইম: মে ১০, ২০২৬ ইং | ১৭:০৮:৫৭:অপরাহ্ন  |  ৬৮৪১ বার পঠিত
নতুন ইতিহাস গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক: দুর্দান্ত পারফরম্যান্সে আবারও আলো ছড়ালেন লিওনেল মেসি। তার এক গোল ও দুই অ্যাসিস্টে ইন্টার মায়ামি সিএফ ৪-২ গোলে হারিয়েছে টরন্টো এফসিকে।

পুরো ম্যাচজুড়ে ছিলেন দুর্দমনীয়। মেসির অসাধারণ এক পাস থেকে গোল করেন লুইস সুয়ারেজ, যা ফিরিয়ে আনে বার্সেলোনা যুগের স্মৃতি। পরে তার আরেকটি নিখুঁত অ্যাসিস্টে এমএলএসে নিজের প্রথম গোল পান সার্জিও রেগুইলন।

ম্যাচের শেষদিকে নিজেও গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন মহাতারকা। একই সঙ্গে গড়েন নতুন এক রেকর্ড। মেজর লিগ সকার ইতিহাসে দ্রুততম ফুটবলার হিসেবে ১০০ গোল অবদানের মাইলফলক স্পর্শ করেছেন মেসি।

চলতি মৌসুমে এখন পর্যন্ত ৯ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন ৩৮ বছর বয়সী এই তারকা। আর পেশাদার ক্যারিয়ারে তার মোট গোলসংখ্যা পৌঁছেছে ৯০৭-এ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪