তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া)-এর উদ্যোগে ১৩ মার্চ শুক্রবার তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকার ফুলতারা ডাইন রেস্টুরেন্টে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিচিতি ও আলোচনা পর্ব শুরু হয়। ফারিয়ার সভাপতি আনোয়ার হোসেন মণ্ডল ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মো. শামীম হোসাইন।
এতে আরও বক্তব্য রাখেন ফারিয়ার সাবেক সভাপতি ও সংগঠনের উপদেষ্টা মো. মাহাবুবুর রহমান মাসুদ, আমির হাসান স্বপন, প্রাপ্তি ল্যাবরেটরিজের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান এবং বাংলাদেশ ড্রাগ অ্যান্ড কেমিস্ট সমিতি তারাকান্দা শাখার সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন তারাকান্দা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এছাড়া তারাকান্দা উপজেলা মডেল ফারিয়ার সকল সদস্য উপস্থিত ছিলেন।
দোয়া ও ইফতার মাহফিলটি প্রাণবন্ত ও মনোমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবাই সন্তুষ্টি প্রকাশ করেন।
রিপোর্টার্স২৪/এসএন