| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৬:১৮:২১:অপরাহ্ন  |  ৫৩৬৫০৯ বার পঠিত
কালিয়ায় ৯ বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রেপ্তার

নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া এলাকায় ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় শিশুটি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের পেছনে গেলে, আলি মোল্যা (৫০) শিশুটিকে মুখ বেধে পাশের পানের বরজে নিয়ে ধর্ষন করে। এসময় শিশুটির চিৎকারে তার চাচা এগিয়ে গেলে ধর্ষক আলি মোল্যা পালিয়ে যায়। ঘটনাটি লোক জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত আলি মোল্যাকে আটক করে পুলিশে দেয়।

স্থানীয়রা জানান, অভিযুক্ত আলি মোল্যা কলাবাড়ীয়া এলাকার মাথাভাঙা গুচ্ছগ্রামের মৃত দুদু মোল্যার ছেলে।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির পিতা নড়াগাতী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় অভিযুক্ত আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪