| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দাগনভূঞায় বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১৫:৩০:১০:অপরাহ্ন  |  ৫১১৭৭৫ বার পঠিত
দাগনভূঞায় বোমা তৈরির সরঞ্জামসহ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেপ্তার

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি: ফেনীর দাগনভূঞা থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন দাওয়াতুল ইসলামের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত জঙ্গির কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে দাগনভূঞা থানা পুলিশ উপজেলার ফাতেমা মঞ্জিল রোড এলাকায় অভিযান চালিয়ে নাহিদ মিনা ওরফে নাহিদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নাহিদ গোপালগঞ্জ জেলার পূর্ব লৌখন্ডা গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, সে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠী আইএস (আইএস) সমর্থিত নিষিদ্ধ সংগঠন দাওয়াতুল ইসলামের সদস্য হিসেবে এলাকায় কার্যক্রম পরিচালনা করছিল।

অভিযানকালে তার হেফাজত থেকে ককটেল ও বোমা তৈরির বিভিন্ন ইলেকট্রনিক সরঞ্জাম এবং বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, বড় ধরনের কোনো নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে সে এসব সরঞ্জাম মজুত করেছিল।

গ্রেপ্তারকৃত নাহিদকে আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে তাকে এই চক্রের অন্য সদস্যদের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জঙ্গি দমনে পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জননিরাপত্তা রক্ষায় উপজেলাজুড়ে পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪