রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তৃতীয় থেকে পঞ্চম গ্রেডে ৮ জনকে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন করা যাবে ২৩ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
পদের তালিকা ও বেতন:
পরিচালক (অর্থ ও হিসাব) – ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
পরিচালক (প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট) – ১,২৯,৯৫০ টাকা (গ্রেড-৩)
মহাব্যবস্থাপক (অপারেশন) – ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
মহাব্যবস্থাপক (সিগন্যালিং অ্যান্ড টেলিকম) – ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
মহাব্যবস্থাপক (ডেভেলপমেন্ট) – ১,১৫,০০০ টাকা (গ্রেড-৪)
উপমহাব্যবস্থাপক (পি-ওয়ে অ্যান্ড সিভিল) – ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
উপমহাব্যবস্থাপক (অপারেশন ম্যানেজমেন্ট) – ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
উপাধ্যক্ষ – ৯৮,৯০০ টাকা (গ্রেড-৫)
যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি, নির্দিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা ও সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানে কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া:
নির্ধারিত আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে।
হাতে হাতে আবেদন গ্রহণ করা হবে না।
ঠিকানা:
ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬ দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন ফরম: ডিএমটিসিএল অফিসিয়াল ওয়েবসাইট
শেষ সময়: ২৩ এপ্রিল ২০২৬
রিপোর্টার্স২৪/ঝুম