| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১২:৫৩:০৪:অপরাহ্ন  |  ৫১০৪৬২ বার পঠিত
যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে সমর্থন আদায়ের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান শনিবার সকালে ঢাকা ত্যাগ করেছেন।

নিউইয়র্ক যাওয়ার পথে তিনি তুরস্কে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তুরস্কে অবস্থানকালে মন্ত্রী বিভিন্ন বৈঠক ও কর্মসূচিতে অংশ নেবেন।

এই সফর বাংলাদেশের সফল কূটনৈতিক প্রচেষ্টার অংশ, যার মাধ্যমে সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে আন্তর্জাতিক সমর্থন জোরালো করার লক্ষ্য। সফরকালে তিনি বিভিন্ন দেশের কূটনীতিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪