| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১২:২৮:২৪:অপরাহ্ন  |  ৫২১৪২৩ বার পঠিত
বাগেরহাটে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ও বর্ণাঢ্য র‌্যালি

বাগেরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বাগেরহাটে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক সচেতনতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। এ উপলক্ষে শনিবার (১৪ মার্চ) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালের সামনে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল প্রাঙ্গণ থেকে ডেঙ্গু সচেতনতা কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।

পরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসপাতাল প্রাঙ্গণে এসে শেষ হয়। ‍র‌্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবক এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ, জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, সিভিল সার্জন ডা. আ. স. ম. মাহবুবুল আলম, সাবেক সচিব ড. ফরিদুল ইসলাম, ২৫০ শয্যা জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার সমাদ্দার, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান টুটুল, বাগেরহাট পৌরসভা প্রশাসক ডা. মো. ফখরুল ইসলাম এবং সহকারী পুলিশ সুপার মো. শামীম হাসানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি

প্রতিষ্ঠানের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশ নেন।

র‌্যালি শেষে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম হাসপাতাল চত্বরে ফগার মেশিন চালু করে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ক্ষেত্রে সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। নিজেদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে বাগেরহাট জেলাজুড়ে সচেতনতামূলক কর্মসূচি, পরিচ্ছন্নতা অভিযান এবং মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪