| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ১২:০৯:১৮:অপরাহ্ন  |  ৫০৮৯৮০ বার পঠিত
রামপালে দুর্ঘটনায় ১৪ নিহত, ৩ সদস্যের তদন্ত কমিটি, দেওয়া হবে ক্ষতিপূরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের রামপালে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। 

কমিটির অন্য দুই সদস্য হলেন, বিআরটিএ বাগেরহাটের সহকারী পরিচালক লায়লাতুল মাওয়া এবং সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) রেফাতুল ইসলাম। তিন সদস্যবিশিষ্ট এ কমিটি মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করবে।

পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রয়োজনীয় সুপারিশও করবে। দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।

এ ছাড়া জেলা প্রশাসনের ত্রাণ তহবিল, জেলা পরিষদ এবং সড়ক পরিবহন আইনের ৫৪ ধারার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের নিহত প্রত্যেক সদস্যের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। ইতোমধ্যে নিহত মাইক্রোবাসচালক মো. নাঈম শেখের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪