| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৪, ২০২৬ ইং | ০৯:৩৮:০৪:পূর্বাহ্ন  |  ৫৩৩৩৩১ বার পঠিত
ইরানের খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমা হামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশল ডেস্ক :ইরানের খারগ দ্বীপে অবস্থিত সামরিক স্থাপনাগুলোতে বোমা হামলা চালিয়েছে মার্কিন বিমান বাহিনী। এ হামলার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প জানিয়েছেন, এখন পর্যন্ত দ্বীপটিতে অবস্থিত তেলের স্থাপনাগুলোকে এই হামলার আওতামুক্ত রাখা হয়েছে।

এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে। কারণ তেল স্থাপনা থাকায় ইরানের কাছে খারগ দ্বীপ বেশ তাৎপর্যপূর্ণ। ট্রাম্প এই দ্বীপটিকে ইরানের ‘রাজমুকুট’ হিসেবে অভিহিত করেছেন এবং এটি তার অতিরঞ্জিত বর্ণনা নয়।

পারস্য উপসাগরের উত্তর প্রান্তে ইরানি শহর বুশেহরের কাছাকাছি অবস্থিত এই দ্বীপটি ইরানের তেল অর্থনীতির মূল স্তম্ভ হিসেবে বিবেচিত।

ইরানের জ্বালানি তেল রপ্তানির প্রায় ৯০ শতাংশই এই দ্বীপ দিয়ে সম্পন্ন হয়। এখান থেকেই অপরিশোধিত তেল ট্যাঙ্কারগুলোতে লোড করা হয়, যা পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি হয়ে চীনের মতো দূরবর্তী বাজারগুলোতে পৌঁছে যায়। সূত্র: আল জাজিরা

রিপোর্টার্স২৪ ডেস্ক/এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪