সিনিয়র রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর তিনি হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বর্তমানে মির্জা আব্বাস ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে উন্নত চিকিৎসার জন্য আজ সন্ধ্যায় এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার প্রস্তুতি চলছে।এর আগে গত বুধবার ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। অবস্থার অবনতি হলে গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
রিপোর্টার্স২৪/এসসি