| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণপরিবহনে তেল সরবরাহ নিশ্চিত, ভাড়া বাড়বে না: রবিউল আলম

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৩, ২০২৬ ইং | ১৩:০৩:০৭:অপরাহ্ন  |  ৫২৪১৬০ বার পঠিত
গণপরিবহনে তেল সরবরাহ নিশ্চিত, ভাড়া বাড়বে না: রবিউল আলম

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঈদযাত্রা উপলক্ষে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হবে। শুক্রবার (১৩ মার্চ) কমলাপুর রেলস্টেশন পরিদর্শনকালে সড়ক, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এ সুখবর দেন।

মন্ত্রী জানান, তেলের দাম বৃদ্ধি হবে না এবং ফলে গণপরিবহনের ভাড়া বাড়ার কোনো আশঙ্কা নেই। তিনি আরও বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রেলে অতিরিক্ত কোচ ও বিশেষ ট্রেন যুক্ত করা হয়েছে। বর্তমানে প্রায় ১২৪টি কোচ এবং ব্রডগেজ লাইনে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালু আছে। মিটারগেজে আরও ১৪টি কোচ যুক্ত হয়েছে।

অনলাইনে ট্রেনের অগ্রিম টিকিট বিষয়ে মন্ত্রী জানান, তিন মার্চ থেকে বিক্রি শুরু হওয়া টিকিটের জন্য ৩৭ লাখ মানুষ চেষ্টা করেছেন। তবে রেলের সক্ষমতা অনুযায়ী মাত্র ৩৬ হাজার টিকিট বিক্রি করা সম্ভব হয়েছে। পেমেন্ট প্রক্রিয়ায় কিছু সময় সীমা থাকার কারণে অনেক যাত্রী অপেক্ষায় ছিলেন।

নিরাপত্তা বিষয়ে তিনি জানালেন, রেলওয়ে পুলিশ ছাড়াও নিয়মিত পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপুলিশ এবং বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। যাত্রীদের তিনি অনুরোধ করেছেন সংকটের মুহূর্তে ধৈর্য এবং সহযোগিতা বজায় রাখতে।

মন্ত্রী আশা প্রকাশ করেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে ঈদযাত্রা স্বস্তিতে সম্পন্ন হবে, যাতে যাত্রীরা নিরাপদ ও নির্বিঘ্নভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪