রিপোর্টার্স২৪ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হয়েছে। অধিবেশনে স্পিকার পদে নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।
সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন এসেছে, যা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি এই দায়িত্ব গ্রহণে সম্মত হয়েছেন।
সভাপতি প্রস্তাব উত্থাপনের জন্য সংসদ সদস্য নুরুল ইসলাম কে আহ্বান জানান। প্রস্তাব উত্থাপন করার পর এটি সংসদে সমর্থিত হয় এবং হ্যাঁ ভোটের মাধ্যমে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ স্পিকার নির্বাচিত হন। সংসদ সদস্য রকিবুল ইসলাম প্রস্তাবের সমর্থন জানান।
এদিকে, ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং নবনিযুক্ত চিফ হুইপ ও বরগুনা-২ (বেতাগী-বামনা-পাথরঘাটা) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি।
এভাবে ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম