| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নেতার ভাষণকে কেন্দ্র করে হয়রানি চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ০৪:২০:১২:পূর্বাহ্ন  |  ৬০৭৩১১ বার পঠিত
নেতার ভাষণকে কেন্দ্র করে হয়রানি চলবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফরিপোর্টার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কোনো নেতার ভাষণ বাজানো বা শোনানোর কারণে কাউকে হয়রানি করা উচিত নয়। বুধবার (১১ মার্চ) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের আয়োজিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫: নতুন সরকারের কাছে প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন। সংলাপটির আয়োজন করে নাগরিক প্ল্যাটফর্ম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে সমাজ ও রাজনৈতিক ক্ষেত্রে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি ইঙ্গিত করেন, কোনো নেতার ভাষণকে কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো সরকার চায় না। তিনি বলেন, “ফজলু ভাই যে বিষয়টি উল্লেখ করেছেন, তা এখনও একটি বক্তৃতার বিষয় নিয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা শোনা যাচ্ছে। আমাদের সামাজিক ও রাজনৈতিক সংস্কৃতিকে ধীরে ধীরে উন্নত করার চেষ্টা চলছে। তবে রাতারাতি শতভাগ গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলা সম্ভব নয়।”

তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণকেও উদাহরণ হিসেবে উল্লেখ করে সতর্ক থাকার আহ্বান জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের সকল সদস্যকে এটি মনে রাখতে হবে যে, ইতিহাস বা নেতার বক্তব্যকে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে।

অন্তর্বর্তী সরকারের জারি করা বিভিন্ন অধ্যাদেশের বিষয়েও তিনি আলোচনা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বেশিরভাগ অধ্যাদেশ সরকার গ্রহণ করবে। তবে কিছু ক্ষেত্রে সংশোধন আনা হবে এবং তা সংসদে বিল আকারে পাস করা হবে। তিনি বলেন, কোনো বিষয় জোর করে বাস্তবায়ন করা জাতির জন্য ভালো ফল বয়ে আনে না। মানবাধিকার কমিশন সম্পর্কিত অধ্যাদেশও সংসদে আলোচনার মাধ্যমে কার্যকর করা হবে এবং বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতিকে আন্তর্জাতিক মানের কাছাকাছি নেওয়ার চেষ্টা চালানো হবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি সরকারের রয়েছে। যদিও কিছু বিষয়ে বিভিন্ন দলের ‘নোট অব ডিসেন্ট’ থাকতে পারে, তবু জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরকার তার নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের পথে এগোবে।

সংলাপ চলাকালীন তিনি সরকারের মানবাধিকার, আইনশৃঙ্খলা ও নাগরিক অধিকার সংক্রান্ত নীতিমালা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন নাগরিক সংগঠন, মানবাধিকার কর্মী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন এবং উপস্থিত অতিথিরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী হিসেবে মন্তব্য করেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪