| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘ব্রেন ডেড’ রোগীর শ্বাস ফেরার দাবি

reporter
  • আপডেট টাইম: মার্চ ১২, ২০২৬ ইং | ০১:৫৮:০৮:পূর্বাহ্ন  |  ৫৩২৩৬১ বার পঠিত
অ্যাম্বুলেন্সের ঝাঁকুনিতে ‘ব্রেন ডেড’ রোগীর শ্বাস ফেরার দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে ‘ব্রেন ডেড’ ঘোষণা করা এক নারী অ্যাম্বুলেন্সের ঝাঁকুনির পর আবার শ্বাস নিতে শুরু করেছেন বলে দাবি করেছে তার পরিবার। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ৫০ বছর বয়সী বিনীতা শুক্লা পিলিভিট এলাকার বাসিন্দা। গত ২২ ফেব্রুয়ারি অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত বেরেইলি শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কের কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে এবং তিনি কার্যত ‘ব্রেন ডেড’ অবস্থায় আছেন।

চিকিৎসকদের এমন ঘোষণার পর ২৪ ফেব্রুয়ারি তাকে শেষকৃত্যের জন্য বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। তার স্বামী কুলদীপ কুমার শুক্লা জানান, তখন বিনীতা শ্বাস নিচ্ছিলেন না, কেবল দুর্বলভাবে হৃৎস্পন্দন চলছিল।

অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়ার পথে বেরেইলি-হরিদ্বার মহাসড়কের হাফিজগঞ্জ এলাকায় একটি বড় গর্তে পড়লে গাড়িটিতে তীব্র ঝাঁকুনি লাগে। পরিবারের দাবি, ওই ধাক্কার পরই হঠাৎ করে বিনীতা স্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করেন। এতে বিস্মিত হয়ে শেষকৃত্যের প্রস্তুতি বন্ধ করে দ্রুত তাকে নিউরোসিটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকেরা নতুন করে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসা শুরু করেন। হাসপাতালের এক চিকিৎসক জানান, প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের পর তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হয় এবং এক দিনের মধ্যেই তিনি অনেকটাই সুস্থ হয়ে ওঠেন।

ঘটনাটিকে পরিবার অলৌকিক বলে দাবি করলেও চিকিৎসকদের মতে, সঠিক চিকিৎসা ও পর্যবেক্ষণের ফলেই তার অবস্থার উন্নতি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪