| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: এনআইডি মহাপরিচালক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১১, ২০২৬ ইং | ১৫:৫৬:২৩:অপরাহ্ন  |  ৫৩৩০৯৮ বার পঠিত
১ লাখ ৩০ হাজার এনআইডি সংশোধন আবেদন পেন্ডিং আছে: এনআইডি মহাপরিচালক

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের প্রায় ১ লাখ ৩০ হাজার আবেদন এখনো পেন্ডিং রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, এসব আবেদন দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১১ মার্চ) বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, “আজ পর্যন্ত আমাদের সার্ভারে প্রায় ১ লাখ ৩০ হাজার সংশোধন আবেদন পেন্ডিং রয়েছে। তবে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করা হয়েছে।”

তিনি আরও জানান, জাতীয় সংসদ নির্বাচনের কারণে সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার আগে প্রায় ৭৫ থেকে ৭৬ হাজার আবেদন পেন্ডিং ছিল। গত কয়েক মাসে নতুন আবেদন জমা পড়ায় সেই সংখ্যা বেড়ে ১ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে।

এনআইডি মহাপরিচালক বলেন, আবেদনকারীদের সংশোধনের জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে আসার প্রয়োজন নেই। পর্যায়ক্রমে সব আবেদন যাচাই করে দ্রুত নিষ্পত্তি করা হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪