| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৭:২৮:৫৩:অপরাহ্ন  |  ৫৩৯০৭৯ বার পঠিত
সরকারি ও বিরোধীদলীয় হুইপদের বৈঠক

স্টাফ রিপোর্টার: দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বৈঠক করেছেন সরকারি ও বিরোধীদলীয় হুইপগণ। তারা বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেছেন বলে জানিয়েছে সংসদ সচিবালয়।

মঙ্গলবার (১০ মার্চ) জাতীয় সংসদ সচিবালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার জাতীয় সংসদ ভবনের চিফ হুইপের কার্যালয়ে বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ মো. নুরুল ইসলামের সঙ্গে বিরোধীদলীয় সংসদ সদস্যদের এ গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিরোধীদলীয় চীফ হুইপ মো. নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন— সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান, মো. আবুল হাসনাত এবং মো. নূরুল ইসলাম।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাক্ষাৎকালে উভয় পক্ষ দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করেন। এ সময় জাতীয় স্বার্থে সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল এবং অংশগ্রহণমূলক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে সরকারি দলের চীফ হুইপ মো. নুরুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি যে সরকার গঠন করেছে, সেখানে সংসদের প্রতিটি কার্যক্রমে বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ।

বিরোধী দলীয় চীফ হুইপের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠকটি আগামী দিনে সংসদকে আরও প্রাণবন্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪