| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পর চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১০, ২০২৬ ইং | ১৪:১৬:৪৭:অপরাহ্ন  |  ৫৫৪৭৩৪ বার পঠিত
কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁসের পর চিফ প্রসিকিউটরের রুদ্ধদ্বার বৈঠক

রিপোর্টার্স২৪ ডেস্ক: এক কোটি টাকা ঘুষ দাবির অডিও ফাঁস হওয়ার পর চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) সব প্রসিকিউটরদের নিয়ে বিশেষ বৈঠক করেছেন। সকাল সাড়ে ৯টায় চিফ প্রসিকিউটরের কনফারেন্স রুমে শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক ঘণ্টার বেশি সময় ধরে চলে। বৈঠকে প্রসিকিউশনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

প্রসিকিউশন সূত্র জানায়, উদ্ভূত পরিস্থিতিতে করণীয় ঠিক করার নির্দেশনা দিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে এ বিষয়ে বৈঠকে আনা সিদ্ধান্ত বা বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এর আগে সোমবার, প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীকে খালাস দেওয়ার কথা বলে তার পরিবারের কাছে এক কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। এতে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

সাইবার বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফাঁস হওয়া অডিওটি সদ্য পদত্যাগ করা প্রসিকিউটরের। এখানে উল্লেখ আছে, টাকা দাবি করা হয়েছিল ফজলে করিম চৌধুরীর সাবেক স্ত্রী রেজওয়ান ইউসুফের কাছে। ফজলে করিম চৌধুরী বর্তমানে জুলাই অভ্যুত্থানে শহীদ ওয়াসিম হত্যার মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪