| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ১৬:১১:৫২:অপরাহ্ন  |  ৫৬৫২৯০ বার পঠিত
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুই প্রসিকিউটর নিয়োগ, একজনের পদত্যাগ
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় দুইজন নতুন প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদার একজন প্রসিকিউটর পদত্যাগ করেছেন।

সোমবার (৯ মার্চ) এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য দুইজন আইনজীবীকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত প্রসিকিউটররা হলেন মর্জিনা রহমান মদিনা এবং মোহাম্মদ জহিরুল আমিন।

অন্যদিকে, পৃথক প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৪ সালের ৭ অক্টোবরের স্মারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) হিসেবে নিয়োগ পাওয়া মো. সাইমুম রেজা তালুকদার–এর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এর ফলে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪