| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের আগে পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৮, ২০২৬ ইং | ১৫:১২:২৮:অপরাহ্ন  |  ৫৬০৬৭৬ বার পঠিত
ঈদের আগে পোশাক কারখানাকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার: ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (৮ মার্চ) সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইনশৃঙ্খলা পর্যালচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যেন কোনো সমস্যা না হয়, সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানকে বেতন-ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই।

সালাহউদ্দিন আহমদ বলেন, কৃচ্ছসাধন করতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না। কর্মসূচি ঘিরে যেন নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই ব্যাপারে নির্দেশ দেয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪